
লোহাগাড়া উপজেলার পশ্চিম কলাউজান বাংলা বাজার শাহ মজিদিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি বিষয়ক অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।
আজ ২ অক্টোবর বুধবার সকালে বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন লোহাগাড়া মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল, বীর মুক্তিযোদ্ধা রফিক দিদার, বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা বজেন্দ্র দেব নাথ, বীর মুক্তিযোদ্ধা পুলিন কান্তি দে, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা গোলাম রশিদ ও বীর মুক্তিযোদ্ধা নজির আহমদ ।

অনুষ্ঠানে সমবেত শিক্ষার্থীদেরকে শুনানো হয় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক গল্প। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইসমাইল।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, আবুল কাসেম, সোনা মিয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সোলতান আহমদ ও সমাজ সেবক মাওলানা আব্দুস সবুর প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষক ইব্রাহিম । -খবর প্রেস বিজ্ঞপ্তির
Lohagaranews24 Your Trusted News Partner