
এলনিউজ২৪ডটকম : “সুস্থ হার্ট, সুস্থ জীবন” এ প্রতিপাদ্য বিষয়ের ভিত্তিতে আজ ১৩ ডিসেম্বর বুধবার দিনব্যাপী লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালে ফ্রি হার্ট ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্প উদ্বোধন করেন জাতীয় সমাজকল্যাণ পরিষদ সদস্য ও লোহাাগড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা আরমান বাবু রোমেল।
জানা যায়, ৬শ জন হার্টের রোগীকে ফ্রি চিকিৎসাসেবা দেয়া হয়েছে। চিকিৎসাসেবা প্রদান করেন হার্ট ও কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাঃ তারেক বিন রশিদ, ডাঃ এ. এম আরিফুর রহমান ও ডাঃ সৈকত।

দিনব্যাপী সেবা দেয়া হয় উচ্চ রক্তচাপ, বুকে ব্যথা বা অস্বস্তি, বুক ধড়পড়, বুকে ব্যাথার সাথে শ্বাসকষ্ট, মাথা ঝিমঝিম, ঘন ঘন অজ্ঞান হবার প্রবণতা, রক্তে অধিক কোলেষ্টেরল, রক্তনালীতে ব্লক সমস্যাসহ প্রায়সব হৃদরোগীর।
চিকিৎসাসেবায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মহসিন, মোঃ ইকবাল ও রাশেদুল হকসহ অন্যান্যরা। এ চিকিৎসা ক্যাম্পে সার্বিক সহযোগিতায় ছিলেন লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা মোঃ আরমান বাবু রোমেল।
Lohagaranews24 Your Trusted News Partner