
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের কমিটি গঠিত হয়েছে। কমিটিতে মোহাম্মদ জহির উদ্দিনকে আহবায়ক, ফজলে এলাহী আরজু ও আব্দুল হান্নান মোহাম্মদ ফারুককে যুগ্ম আহবায়ক করা হয়।
আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কমিটির সকল কর্মকর্তা ও সদস্য নিষ্ঠার সাথে স্ব স্ব দায়িত্ব পালন এবং সকলের সমবেত প্রচেষ্টায় উপজেলা শাখা আরও সুদৃঢ় ও সুসংগঠিত শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষে ক্ষুধা-দারিদ্র-শোষন-বঞ্চনা ও দুনীতির মুক্ত একটি উন্নত-সমৃদ্ধ-আধুনিক সমাজ এবং রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার সংগ্রামে জনগণকে সম্পৃত্ত করা এবং তাদেরকে সংগঠিত করতে এই কমিটি যথাযোগ্য ভূমিকা পালন করবে আমাদের দৃঢ় বিশ্বাস।
Lohagaranews24 Your Trusted News Partner