
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৩ মে রাতে ২ জনকে গ্রেফতার করেছে। পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল টেকনাফের নাজির পাড়ার মৃত ঠান্ডার মিয়ার পুত্র আকতার কামাল। দূরপাল্লার বাসে তল্লাশী করে তার কাছ থেকে ৪ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অপরজন, নিয়মিত মামলার আসামী লোহাগাড়া বিল্লা পাড়ার মৃত রুস্তম আলীর পুত্র আবু আহম্মদ।

তাদেরকে আজ ১৪ মে সকালে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।
Lohagaranews24 Your Trusted News Partner