
এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি খান দিঘী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত ১৯ মে সন্ধ্যায় চট্টগ্রাম শহরমুখী হাইয়েচ মাইক্রোবাসে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই নারীকে গ্রেফতার করা হয়। আটককৃত সানজিদা বেগম (৪৫) মায়ানমারের আকিয়াব শীল খালী পশ্চিম পাড়ার মৃত মোঃ ইউসুফের স্ত্রী।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী একটি হাইয়েচ মাইক্রোবাসে তল্লাশী চালিয়ে ওই মহিলার পেটের সাথে কস্টটেপ লাগিয়ে বিশেষ কায়দায় রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা বলে সাংবাদিকদের জানিয়েছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আজ ২০ মে রবিবার সকালে তাকে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।
Lohagaranews24 Your Trusted News Partner