
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় আবদুল্লাহ আলম নোমান (২৬) নামে সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ মার্চ) ভোররাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নোমান উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দর্জিপাড়ার মৃত নূর মোহাম্মদের পুত্র।
অভিযান পরিচালনা করেন থানার এসআই অজয় দেব শীল। তিনি জানান, গ্রেফতার নোমান ২০১৬ সালের একটি চুরির মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী। গ্রেফতার এড়াতে সে দীর্ঘদিন যাবত পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। একইদিন সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner