
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২ জুলাই সোমবার ভোর ৫টায় মাদক মামলার সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ওসি (তদন্ত) আবদুল জলিল। গ্রেফতারকৃত মোঃ জাহাঙ্গীর আলম উপজেলার চুনতি জনু সওদাগর পাড়ার আবদুল্লাহর পুত্র।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মাশুকুর রহমান নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী বলে জানা গেছে। একইদিন তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে লোহাগাড়া থানা সূত্রে প্রকাশ।

Lohagaranews24 Your Trusted News Partner