
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে। গত ৩১ মে দিনগত রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ঝন্টু নাথ (৩৫) উপজেলার পুটিবিলা নাথ পাড়ার মৃত সুরেন্দ্র নাথের পুত্র।
থানা সূত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয় মাসের সাজাপ্রাপ্ত ওই আসামীকে গ্রেফতার করা হয়েছে। ১ জুন তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner