
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ২২ জুন রাত ৮টায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে। আটক জসিম উদ্দিন (৫০) সদর ইউনিয়নের সিকদার পাড়া আবুল কাশেমের পুত্র। লোহাগাড়া থানার ওসি (তদন্ত) আবদুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী জসিমকে গ্রেফতার করে করা হয়। তার বিরুদ্ধে ২০০৩ সালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল নং-২ বিচারক (জেলা ও দায়রা জজ) আদালতে নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করা হয়েছিল। যাহার মামলা নং- ৫৮৮/০৩। বিজ্ঞ আদালত তাকে উক্ত মামলার যাবজ্জীবন সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত জসিম দীর্ঘদিন যাবত পুলিশ চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হন।

গ্রেফতারকৃত জসিম উদ্দিনকে ২৩ জুন সকালে আদালতে সোপর্দ করা হবে বলে লোহাগাড়া থানা সূত্রে প্রকাশ।
Lohagaranews24 Your Trusted News Partner