
এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি হাজী রাস্তার মাথা এলাকায় মালবাহী ট্রাক (ঢাকামেট্রো-উ-১১-০১৮৮) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। গত ২১ নভেম্বর বুধবার দিনগত রাত পৌনে ১২টায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
এ ঘটনায় ট্রাক চালক মোঃ ফয়সাল ও চালক সহকারী বিমল সামান্য আহত হয়েছে বলে জানান দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান।

তিনি আরো জানান, চট্টগ্রাম শহর থেকে টিন বোঝাই ট্রাকটি কক্সাবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত দূর্ঘটনা কবলিত ট্রাক দোহাজারী হাইওয়ে থানা হেফাজতে রয়েছে বলে জানা যায়।
Lohagaranews24 Your Trusted News Partner