
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার আমিরাবাদ তালুকদার পাড়ায় আজ ৩ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় বিদ্যুৎস্পৃষ্টে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত মোহাম্মদ মিয়া (৭৫) ওই এলাকার মৃত আশরফ আলী পুত্র। নিহতের নাতি মোঃ ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, বাড়ির বিদ্যুৎ সংযোগ লাইনের তার ছিড়ে টিনে পড়ে। বিদ্যুৎ নেই জেনে তার সংযোগ দেয়ার জন্য বাড়ির টিনের চালে উঠলে হঠাৎ বিদ্যুৎ সংযোগ চালু হয়। এ সময় টিন বিদ্যুয়াতি হলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই সোহেল সিকদার জানিয়েছেন, এ ব্যাপারে তাদের কাছে কোন তথ্য নেই।
Lohagaranews24 Your Trusted News Partner