
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলা সদরের দরবেশহাট সওদাগর পাড়ায় পুকুরের পানিতে ডুবে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। আজ ৮ জুন শুক্রবার দুপুর ১টায় এ ঘটনা ঘটে।
নিহত কন্যা শিশু সাইফা (৩) ওই এলাকার আবুল হাশেমের কন্যা।

স্থানীয় অালাউদ্দিন জানিয়েছেন, পরিবারের সকলের অগোচরে খেলার চলে বাড়ির সন্নিকটে পুকুরে পড়ে যায়। পরে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজখুজি শুরু করে। এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। উদ্ধারের পর শিশুটিতে লোহাগাড়া সদরের মা-মনি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা: হেলাল পরীক্ষা-নিরীক্ষার মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় স্বজনদের আহাজারীতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Lohagaranews24 Your Trusted News Partner