
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একাধিক পরোয়ানাভূক্ত এক আসামীকে গ্রেফতার করেছে। ১৬ মে দিনগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আরফাত (২০) উপজেলার আমিরাবাদ মল্লিক ছোবহান হাজি পাড়ার কালা মিয়ার পুত্র।

আজ ১৭ মে সকালে তাকে চট্টগ্রাম আদালতে সোপর্দ করেছে বলে থানা সূত্রে প্রকাশ।
Lohagaranews24 Your Trusted News Partner