
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় পরিবহণ শ্রমিক নেতা মোহাম্মদ আলীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত ২১ এপ্রিল (শনিবার) গোপন সংবাদের ভিত্তিতে তাকে বটতলী মোটর ষ্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে। সে আমিরাবাদ স্কুল রোডস্থ বজলুর রহমানের পুত্র। লোহাগাড়া থানার এসআই সোহওয়ার্দ্দি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মোহাম্মদ আলী ২০১২ সনের একটি মাদক (ফেনসিডিল) মামলার পলাতক আসামী। মামলা নং- ১৬(৬)১২। সে দীর্ঘদিন যাবত গ্রেফতার এড়াতে কৌশলে পালিয়ে বেড়াচ্ছিল। মোহাম্মদ আলী পেশায় একজন ড্রাইভার। তিনি আরকান সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি।

Lohagaranews24 Your Trusted News Partner