
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণ ও অপহরণ মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে। গত ৮ এপ্রিল (রবিবার) রাত ১১টায় দক্ষিণ পদুয়া বেপারী পাড়ার হাতিমারা পুকুর পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত মোঃ সাহাব উদ্দিন (৩২) আমিরাবাদ মল্লিক ছোবহান এলাকার মৃত আবদুল্লাহর পুত্র। অভিযান পরিচালনা করেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ও এসআই প্রভাত কর্মকারের নেতৃত্বে একটি পুলিশী টিম।

থানা সূত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে পৃথক ২টি ধর্ষণ ও অপহরণ মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত। গ্রেফতার এড়াতে সাহাব উদ্দিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল। অবশেষে পুলিশ থাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আজ ৯ এপ্রিল (সোমবার) গ্রেফতারকৃত মোঃ সাহাব উদ্দিনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।
Lohagaranews24 Your Trusted News Partner