
অভিযুক্ত যুবক পাপন কুমার নাথ অপু
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সনাতন ধর্মাবলম্বী এক যুবকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর লোহাগাড়া থানায় এ মামলা (নং- ২৪) রুজু করা হয়। মামলার বাদী উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হাবিবুর রহমান চৌধুরী পুত্র কায়েদা আজম বাচ্চু (২৩)।

অভিযুক্ত যুবক পাপন কুমার নাথ অপু (২৫) লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া নাথ পাড়ার (মহাজন পাড়া) দিলীপ কুমার নাথের পুত্র।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত যুবক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন তারিখ ও সময়ে কটুক্তিমূলক, বিভ্রান্তিকর ও ধর্মীয় উস্কানিমূলক স্ট্যাটাস পোষ্ট করে। যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানিকর।
মামলা তদন্তকারী কর্মকর্তা লোহাগাড়া থানাধীন চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আলমগীর। তিনি সাংবাদিকদের জানান, মামলার সংবাদ পেয়ে অভিযুক্ত যুবক গ্রেফতার এড়াতে গা ঢাকা দিয়েছে। তবে তাকে গ্রেফতারের তৎপরতা চলছে।
Lohagaranews24 Your Trusted News Partner