
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় গোয়ালঘরের তালা কেটে ২টি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। শনিবার (১৫ আগস্ট) ভোররাতে উপজেলার পদুয়া ইউনিয়নের বশির মোহাম্মদ সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষকের নাম মোজাফফর আহমদ (৪৫)। তিনি ওই এলাকার মৃত মোহাম্মদ জামা’র পুত্র।
তিনি জানান, রাত ১টার দিকে গরুগুলো বাড়ি সন্নিহিত গোয়ালঘরে রেখে তালাবদ্ধ করে ঘুমাতে যান। ধারণা করা হচ্ছে, ভোররাতে চোরেরা গরু ২টি নিয়ে যায়। ভোরে গোয়ালঘরের দরজা খোলা ও তালা ভাঙ্গা দেখতে পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন। গরু ২টির আনুমানিক মূল্য দেড় লাখ টাকা।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই দুলাল বাড়ৈ জানান, এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Lohagaranews24 Your Trusted News Partner