
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় এক রাতে দুই পরিবারের ৪টি গরু চুরি হয়েছে। গত ১১ জুন মঙ্গলবার দিনগত গভীর রাতে উপজেলার উত্তর কলাউজান ধোপিপাড়া ও রতন মহাজন বাড়িতে এ ঘটনা ঘটে। চুরি হওয়া ৪টি গরুর মূল্য প্রায় ২ লাখ টাকা হবে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
জানা গেছে, ওই রাতে বাঁশি মোহনের ২টি ও টিটু দাশের ২টি গরু চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল।

গরুর মালিকেরা জানান, রাত ১২টা পর্যন্ত গরুগুলো গোয়াল ঘরে ছিল। ধারণা করা হচ্ছে গভীর রাতেই গরু ৪টি চুরি হয়। ভোরে গোয়াল ঘরে গরু না দেখে মালিকরা নিশ্চিত হয়েছেন গরুগুলো চুরি হয়েছে।
ক্ষতিগ্রস্ত টিটুর মা কান্নাজড়িত কন্ঠে বলেন, গরুগুলো অনেক কষ্ঠ করে লালন-পালন করেছেন। রাতে পুলিশ পাহারায় থাকার পরও চোরেরা কিভাবে গরু চুরি করে এমন প্রশ্ন করেন তিনি। জনপ্রতিনিধিরা নির্বাচনের আগে গরু চুরির ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। কিন্তু নির্বাচনের পরে তার কোন খবর থাকে না।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই আবদুল হালিম জানান, এ ব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায়নি।
Lohagaranews24 Your Trusted News Partner