
এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি খানদিঘী এলাকায় ৭ মে রাতে ইয়াবা পাচারকালে বহিরাগত এক শিশুকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃত মোহাম্মদ আনোয়ার হোসেন (১১) কক্সবাজারের পুরাতন জেল গেইট এলাকার মৃত জালাল আহমদের পুত্র।

অভিযান পরিচালনা করেন লোহাগাড়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল জলিল ও এসআই প্রভাত কর্মকার।
থানা সূত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী দূরপাল্লার হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশী করে মুড়ির প্যাকেট রাখা ২ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত আনোয়ার জানান, কক্সবাজারের জনৈক আবু তাহের কিছু টাকার বিনিময়ে ইয়াবাগুলো লোহাগাড়ার বার আউলিয়া ডিগ্রী কলেজের সামনে পৌঁছে দেয়ার জন্য বলে।
আটককৃতের শিশুর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে বলে লোহাগাড়া থানা সূত্রে প্রকাশ।
Lohagaranews24 Your Trusted News Partner