
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত ১ জুলাই দিনগত রাতে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম। গ্রেফতার মোঃ রফিক (২৭) উপজেলার চুনতি রহমানিয়া পাড়ার গুরা মিয়ার পুত্র।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে ৫৫ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। ২ জুলাই সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।

Lohagaranews24 Your Trusted News Partner