
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও চোলাইমদসহ বিভিন্ন মামলার ৭ আসামীকে গ্রেফতার করেছে। গত ৫ মে দিন ও রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের ৬ মে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।
গ্রেফতারকৃতরা হল ১৯০ পিচ ইয়াবাসহ উপজেলার আমিরাবাদ রাউজন্যা পাড়ার মোঃ হোসেনের পুত্র আবদুল্লাহ আল নোমান (২০), আমিরাবাদ সামাবর পাড়ার মুজিবুর রহমানের পুত্র কুতুব উদ্দিন সিফাত (১৯), ২০ লিটার চোলাই মদসহ উপজেলার চুনতি বাগার পাড়ার গফুর ড্রাইভারের পুত্র সাহেদ উদ্দিন (২০), চুনতি মুন্সেফ বাজার এলাকার গুরা মিয়ার পুত্র মোঃ রফিকুল ইসলাম (৩৫), সাজাপ্রাপ্ত আসামী চুনতি মিরিখিলের আবুল হোসেনের পুত্র আকতার হোসেন (২৮), পরোয়ানাভূক্ত আমিরাবাদ মল্লিক ছোবহান এলাকার মৃত আবদুস শুক্কুরের পুত্র মফিজুর রহমান (২০) ও পদুয়া নাওঘাটার মৃত জীবন হরি দাশের পুত্র অনিল চন্দ্র দাশ (৪২)।

জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner