
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ ২ জন, সাজাপ্রাপ্ত ১ জন ও নিয়মিত মামলার ১ জন আসামীকে গ্রেফতার করেছে। গত ১৩ এপ্রিল দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল উপজেলার পদুয়া মৌলভী পাড়ার মোবারক আলীর পুত্র মোঃ বেলাল, পদুয়া চুনতি পাড়ার সোনা মিয়ার পুত্র মোঃ মিজান, মহুরী পাড়ার মৃত আবদুল হাফেজ কাশেম আলীর পুত্র জহির উদ্দিন ও সাতকানিয়ার কেওচিয়া আব্বাস চৌধুরী পাড়ার শ্বশুর বাড়ি থেকে মৃত আবদুল মোতালেবের পুত্র আবদুল জব্বার।

থানা সূত্রে প্রকাশ, বেলাল ও মিজানকে ২৯০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। জহির উদ্দিন সাজাপ্রাপ্ত ও আবদুল জব্বার নিয়মিত মামলার আসামী বলে জানা গেছে।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আজ ১৪ এপ্রিল আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
Lohagaranews24 Your Trusted News Partner