
এলনিউজ২৪ডটকম: জাতীয় টাইফয়েড ভ্যাক্সিনেশন ক্যাম্পেইনে অসাধারণ সাফল্য অর্জন করায় লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগকে ‘বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে।
গত সোমবার (২৪ নভেম্বর) জেলা কার্যালয়ে আয়োজিত মাসিক সমন্বয় সভায় চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এই পুরস্কার প্রদান করেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সারাদেশের মতো লোহাগাড়ায়ও গত ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হয়। ক্যাম্পেইনে উপজেলার টার্গেট ছিল ১ লাখ ৫ হাজার ৮১০ জন শিশু। এর মধ্যে ৯৯.৭ ভাগ শিশুকে টিকা প্রদান করতে সক্ষম হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ ইকবাল হোসাইন ও মেডিকেল টেকনোলজিস্ট মোহাম্মদ আলী প্রমুখ।
ডা. মুহাম্মদ ইকবাল হোসাইন জানান, মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের নিষ্ঠা, বিদ্যালয়ভিত্তিক কার্যক্রম এবং অভিভাবকদের সচেতন অংশগ্রহণের কারণে টিকাদান কর্মসূচি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। এই সাফল্য আমাদের পুরো টিমের। জনস্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টিকাদার কর্মসূচির পাশাপাশি বিশেষ ক্যাম্পেইনগুলোতে লোহাগাড়া সবসময়ই গুরুত্ব দিয়ে কাজ করে থাকে।
Lohagaranews24 Your Trusted News Partner