Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় সড়ক পরিবহণ আইনে ৩ মামলায় জরিমানা আদায়

লোহাগাড়ায় সড়ক পরিবহণ আইনে ৩ মামলায় জরিমানা আদায়

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় সড়ক পরিবহণ আইনে ৩ মামলায় জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে উপজেলার পদুয়া স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। সাথে ছিলেন উপজেলা পরিষদের সিএ মুহাম্মদ ইলিয়াছ রুবেলসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

অভিযানে উপজেলার পদুয়া ইউনিয়নের তেওয়ারিখীল এলাকার রবিউল্লাহর পুত্র মো. জাহাঙ্গীর (৫০), একই এলাকার শাহজাহানের পুত্র মফিজুর রহমান (৩২) ও চরম্বা ইউনিয়নের রাজঘাটা এলাকার আব্দুল মোনাফের পুত্র তারেক আজিজ (৩৩)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জানান, মহাসড়কের পাশে রেজিস্ট্রেশন বিহীন সিএনজি ট্যাক্সি পার্কিং অপরাধে ৩ জনকে ৫শ টাকা করে সর্বমোট দেড় হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!