Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় রক্তাক্ত হামলা, ইউপি সদস্য ও দুই ছেলে গুরতর আহত

লোহাগাড়ায় রক্তাক্ত হামলা, ইউপি সদস্য ও দুই ছেলে গুরতর আহত

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় গুলি ও কুপিয়ে ইউপি সদস্য এবং তার দুই ছেলেকে গুরতর আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার (১১ আগস্ট) দিনগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের কুমিরাঘোনা চাকফিরানব কালী নগর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন স্থানীয় ইউপি সদস্য রফিক আহমদ (৫০), তার ছেলে মিজবাহ উদ্দিন মিশাল (২৩) ও মো. ফয়সাল (২৬)।

স্থানীয়রা জানান, ইউপি সদস্য রফিক আহমদ ও তার ছেলে মিশাল বাইকযোগে ঘটনাস্থল বাড়ি ঘাটা এলাকায় পৌঁছলে একদল দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এ সময় তারা বাইক থেকে পড়ে গেলে দুর্বৃত্তরা ইউপি সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে বেপরোয়াভাবে কোপাতে থাকে। তাদের চিৎকারে বাড়ি থেকে বেরল হলে আরেক ছেলে ফয়সাল গুলিবিদ্ধ হয়। অন্য সদস্যরা এগিয়ে এসে আহতদেরকে বাড়ির ভেতর ঢুকিয়ে ফেলে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর ঘটনাস্থলে উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের চিকিৎসক ডা. নাহিদ হাসান জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় তদন্ত চলছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!