
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় নোয়া গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ শোয়াইব (১৫) নামে এক বাই সাইকেল আরোহী গুরতর আহত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার আধুনগর ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত শোয়াইব একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নুর মোহাম্মদ সিকদার পাড়ার মৃত জাগির আহমদের পুত্র ও আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্র।

স্থানীয় ইউপি সদস্য রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদ্রাসা ছাত্র শোয়াইব বাই সাইকেল যোগে বাড়ি থেকে আধুনগর স্টেশনের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে কক্সবাজারমুখি একটি নোয়া গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সে বাইসাইকেল থেকে ছিটকে পড়ে গুরতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, দূর্ঘটনার ব্যাপারে তাদেরকে কেউ অবগত করেন নাই। অভিযোগ ফেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner