ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় মাতলামি করায় ৫ যুবককে জরিমানা

লোহাগাড়ায় মাতলামি করায় ৫ যুবককে জরিমানা

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় মদপান করে মাতলামি করায় ৫ যুবককে ২ যুবককে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ মে) রাত ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান।

অর্থদন্ডপ্রাপ্ত হল উপজেলার চরম্বা ইউনিয়নের ওয়াহেদার পাড়ার মৃত আবদুস সালামের পুত্র মহি উদ্দিন (২১), পদুয়া ইউনিয়নের মৌলভী পাড়ার মুছার পুত্র মো. বেলাল (২০), বাঁশখালি উপজেলার কালিপুর এলাকার মৃত নিবারণ দাশের পুত্র কাজল দাশ (৩১), পদুয়া ইউনিয়নের মৌলভী পাড়ার কামালের পুত্র মো. দিদার (২৬) ও উত্তর আমিরাবাদ পাল পাড়ার মৃত রতন পালের পুত্র রনি পাল (২৪)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান জানান, বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলা পরিষদ গেইট এলাকায় একটি সিএনজি চালিত অটোরিক্সাতে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই সময় মাদকাসক্ত অবস্থায় ৫ যুবককে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ঘটনার সত্যতা পাওয়ায় জরিমানা করা হয়। এছাড়া ভবিষ্যতে মদ পান করবে না বলে অঙ্গীকারনামা দেন।

অভিযানে চট্টগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই একেএম আজাদ উদ্দিন ও এএসআই আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!