
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে বাইকের ধাক্কায় রিদুয়ানুল হক (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রিদুয়ানুল হক উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের নালারকুল এলাকার আজিজুল হকের পুত্র। তিনি পেশায় নির্মাণ শ্রমিক।

স্থানীয়রা জানান, একইদিন বিকেল ৪টার দিকে রিদুয়ানুল হক ও প্রতিবেশী রহমত উল্লাহর পুত্র বন্ধু মুকিত নামে দুই তরুণ বাইকযোগে দরবেশহাট ডিসি সড়ক দিয়ে উপজেলা সদর বটতলী স্টেশনে যাচ্ছিল। ঘটনাস্থল আবদুল খালেক শাহ ঘাটা সংলগ্ন ব্রিজের দক্ষিণের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা দেয়। এতে তারা দুই বন্ধু গুরতর আহত হন।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় রিদুয়ানুল হককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। আহত মুকিত বর্তমানে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
বাইক দূর্ঘটনায় রিদুয়ানুল হক নামে এক তরুণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আব্দু রশিদ। লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসেন জানান, দূর্ঘটনার ব্যাপারে তাদেরকে কেউ অবগত করেন নাই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner