
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় গোয়াল ঘরের তালা ভেঙ্গে চাচা-ভাতিজার ৫টি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। রোববার (৬ এপ্রিল) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের মীর পাড়ায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন, একই এলাকার আবদুর রহমান ও তার ভাতিজা গিয়াস উদ্দিন আহমদ। স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ক্ষতিগ্রস্তরা জানান, প্রতিদিনের ন্যায় রাতে তারা নিজেদের গরুগুলো গোয়াল ঘরে রেখে তালাবদ্ধ করে ঘুমিয়ে যান। চোরেরা গভীর রাতে গোয়াল ঘরের তালা ভেঙ্গে ৫টি গরু নিয়ে গেছে। এরমধ্যে আবদুর রহমানের ২টি ও গিয়াস উদ্দিন আহমদের ৩টি। ভোরে গোয়াল ঘরের দরজার তালা ভাঙ্গা ও গরুগুলো দেখতে না পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য ৫ লাখ টাকা বলে ক্ষতিগ্রস্তদের দাবি।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই রাশেদ জানান, গরু চুরির ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ করেন নাই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner