
এলনিউজ২৪ডটকম: ‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ অর্থনৈতিক শক্তি, নার্সিং সেবার ভিত্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে লোহাগাড়ায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। রোববার (১২ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে দিবসটি পালিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে র্যালি শেষে হল রুমে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ সোহেল, জুনিয়র কনসালটেন্ট (সার্জারী) ডা. মোবাশ্বেরুল আমিন, জুনিয়র কনসালটেন্ট (কার্ডিও) ডা. ইশতিয়াক খালেদ, সিনিয়র স্টাফ নার্স রতন কুমার নাথ, সালমা বেগম, অনিতা রাণী দাশ, মুক্তা প্রভা সিকদার ও ইয়ামুন নাহার।

বক্তারা বলেন, ১৮২০ সালের ১২ মে ফ্লোরেন্স শহরে এক সভ্রান্ত পরিবারে জন্ম হয় নাইটেঙ্গল নামের এক মহিয়শি নারীর। ফ্লোরেন্স শহরের নাম অনুশারে তাঁর নাম রাখা হয় ফ্লোরেন্স নাইটেঙ্গল। মানবসেবায় অসামান্য অবদানের জন্য তাকে উপাধি দেয়া হয় ‘লেডি ইউথ দ্য ল্যাম্প’। যিনি তাঁর কর্মের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন নাসিং পেশা। এটি পেশা নয়, একটি গুরুত্বপূর্ণ সেবা। আজকার দিনে আমরা সবাই শপথ নিবো অসুস্থ মানুষের পাশে থেকে সেবা করার। একজন প্রশিক্ষিত নার্সই পারে রোগের অর্ধেক কমাতে। তাই চিকিৎসকের পাশাপাশি একজন নার্সের গুরত্ব অপরিসীম।
Lohagaranews24 Your Trusted News Partner