Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় মিছিল

লোহাগাড়ায় অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় মিছিল

এলনিউজ২৪ডটকম: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিজয় মিছিল করেছে লোহাগাড়া উপজেলা বিএনপি।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা সদর বটতলী স্টেশন থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে থানা ভবনের পাশে এক হাইওয়ে রেষ্টুরেন্টের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এসএম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান, সালাউদ্দিন চৌধুরী সোহেল ও ফৌজুল কবির ফজলু।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল মোস্তফা আমিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, জেলা বিএনপির সাবেক সহ-সম্পাদক আবু সেলিম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার, এসএম আবু সাঈদ চৌধুরী টিটু, এমএ কাশেম, জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মুজিবুর রহমান, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জসিম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক সাব্বির আহমদ, সদস্য সচিব রাশেদুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, মহানগর যুবদল নেতা জসিম উদ্দিন, জেলা যুবদল নেতা নাজিম উদ্দিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি এসএম জাকারিয়া, বিএনপি নেতা নাছির উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট এরফানুর রহমান, খোরশেদ আলম সিকদার, নুরুল হক সওদাগর, শাহ আলম ও নুরুল কবির সওদাগর।

আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আবু তালেব রুবেল, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, তাজউদ্দিন আল নাজের, কৃষক দলের আহ্বায়ক নুরুল হক, সদস্য সচিব আবদুস সালাম, শ্রমিক দল নেতা এসএস দেলোয়ার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বা য়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব রমজানুল কবির জয়, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রিফাত উদ্দিন চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াদ খান।

মিছিলে উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!