
নিউজ ডেক্স : সিরাজগঞ্জের রায়গঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যানযাত্রী সাংবাদিক দম্পতি নিহত হয়েছেন। এ সময় আরো এক ভ্যানযাত্রী আহত হন। রবিবার সকালে সিরাজগঞ্জ কাঠেরপুল-চান্দাইকোনা আঞ্চলিক সড়কের উপজেলার কামালের চক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রায়গঞ্জ উপজেলার পুর্বলক্ষিকোলা বাজারের বাসিন্ধা ও বগুড়া থেকে প্রকাশিত দৈনিক সাত মাথা পত্রিকার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম জিন্না (৪৮) ও স্ত্রী মোর্শেদা খাতুন (৪০)।

ষোলমাইল ফায়ার সার্ভিসের ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, ঢাকা থেকে স্কাইলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিরাজগঞ্জ শহর হয়ে রায়গঞ্জের ভেতর দিয়ে ঢাকা-বগুড়া মহাসড়কে ওঠার সময় কামালের চক নামক স্থানে ব্যাটারিচালিত একটি ভ্যানকে ধাক্কা দেয়।
এ সময় ঘটনাস্থলেই মোর্শেদা খাতুন মারা যায়। গুরুত্বর আহত অবস্থায় মোর্শেদার স্বামী রফিকুল ইসলাম জিন্নাসহ দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক রফিকুল ইসলাম জিন্না মারা যায়।
Lohagaranews24 Your Trusted News Partner