
নিউজ ডেক্স : আন্তঃসীমান্ত যোগাযোগ বাড়াতে বাংলাদেশ ও নেপাল সুরঙ্গপথে যুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন নেপালি শিল্প ও বাণিজ্যমন্ত্রী মাত্রিকা প্রাসাদ যাদব।
রবিবার চীন ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের নিয়ে রাজধানী কাঠমান্ডুতে আয়োজিত এক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তিনি। নেপালি এই মন্ত্রী বলেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে সবচেয়ে কম দূরত্বপথে একটি সুরঙ্গ নির্মাণ করা হবে।

চারদিকে ভূমিবেষ্টিত এশিয়ার স্বল্পোন্নত দেশ নেপালের উন্নয়নের অন্যতম সমস্যা সরাসরি কোনো দেশের সড়কে যুক্ত হতে না পারা। যাদব জানান, নেপালি প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় নৌপথে সংযোগের ব্যাপারে একটি চুক্তি নিয়ে কথা হয়েছে।
চীনের সঙ্গে নেপালের সু-সম্পর্কের কথা উল্লেখ করে এই মন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্ককে আরো এগিয়ে নিতে হবে। দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নেপালে নির্ভয়ে বিনিয়োগেরও আহ্বান জানান তিনি।
Lohagaranews24 Your Trusted News Partner