
________ফিরোজা সামাদ________
অাজকে অামি যাবো চলে হাতে হাত মিলিয়ে,
ব্যথায় হৃদয় হবে ব্যাকুল তোমাদের ভাবনা নিয়ে !!

ছেড়ে যেতে মন চায়না এমন অাত্মার এই বন্ধন,
স্মৃতিরা সব পড়বে মনে হবে হৃদয়ে রক্তক্ষরণ !!
অাসা যাওয়ার নিয়ম এযে সবাই যাবে ভুলে,
কিছু সুখ অার কিছু কষ্ট রবে হৃদয়ের অতলে !!
এতো কথা ভেবে অাজ মন অামার করুণ বিষাদময়,
বিধির অমোঘ নিয়মেই সময় যায় ফুরিয়ে যায় !!
বুকের ভেতরে ব্যথা নিয়ে অাজ ছাড়বো এই অাঙিনা ,
ভুলে যেও মোর দেয়া শতো ব্যথা মনেতে রেখোনা !!
সুন্দর যদি দিয়ে থাকি কিছু অামার কাজের মাঝে,
সেইটুকু বন্ধু ধারন করো সুখ সুর যেথা বাজে !!
বিদায় কথাটি বলতে বন্ধু অাজ মন কাঁপে থরোথরো,
সুদিনে নয় দুর্দিনে গো বন্ধু, বন্ধুর হাত দু’টি ধরো !!
Lohagaranews24 Your Trusted News Partner