
নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার আতুরারডিপো এলাকায় কথা কাটাকাটির জেরে বন্ধুর ছুরিকাঘাতে অপর বন্ধু নিহত হয়েছেন। নিহতের নাম অনিক (২২)। এ ঘটনায় গুরুতর আহত সম্রাট (২১) নামে আরেক বন্ধু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (২৬ জুন) রাত ৯টার দিকে আতুরারডিপো এলাকায় এ ঘটনা ঘটে। তবে রাত ১০টার দিকে হাসাপাতালে মারা যান অনিক।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আবদ্লু ওয়ারিশ বলেন, কথা কাটাকাটির জেরে আতুরারডিপো এলাকায় এক যুবক নিহত হয়েছেন। আহত আরেকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের সূত্র। তবে আটকের ব্যাপারে মুখ খুলেননি পুলিশ কর্মকতা আবদুল ওয়ারিশ। তিনি বলেন, ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
Lohagaranews24 Your Trusted News Partner