Home | ব্রেকিং নিউজ | বড়হাতিয়া এশাআতুল উলুম ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আবু তোরাব

বড়হাতিয়া এশাআতুল উলুম ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আবু তোরাব

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় বড়হাতিয়া এশাআতুল উলুম ফাজিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি নিযুক্ত হয়েছেন শিক্ষানুরাগী আবু তোরাব মুহাম্মদ হোসাইন। এছাড়া মাহমুদুর রহমান সাঈদীকে বিদ্যোৎসাহী প্রতিনিধি হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে।

গত ৯ এপ্রিল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে রেজিস্ট্রার মো. আইউব হোসেন স্বাক্ষরিত এ গভর্নিং বডির অনুমোদন দেন।

গভর্নিং বডির সভাপতি আবু তোরাব মুহাম্মদ হোসাইন জানান, ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আমার পূর্বপুরুষেরা প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য আমার সাধ্যমতো মাদ্রাসার সকল শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীকে সাথে নিয়ে কাজ করে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!