
______সৈয়দা সুফিয়া খাতুন______
পেত্নী রাণী পেত্নী রাণী
করছো তুমি কি ?
এই দেখনা কেমন তোমার
রূপের ঝলক এঁকেছি।
দুষ্ট কাজের নাই তুলনা
তুমি জান কি ?
দেখাও তুমি ছলা-কলা
রাতের বেলা তোমার মেলা।
তোমার পাল্লায় পরছে যে
জীবন নিয়ে মরছে সে।
তোমার ছোবল খাইছে যে
বিষের জ্বালায় মরছে সে।
তুমি হলে জাতি সাপ
ছোবল দিয়ে বাড়াও পাপ।
ধোঁকাবাজি তোমার কাজ
নেই যে শরম, নেই যে লাজ
বহু রূপের বহু গুণী
তাইতো তুমি পেত্নী রাণী।

Lohagaranews24 Your Trusted News Partner