
বন্দর নগরীর পতেঙ্গা ইসলামিয়া ফাযিল মাদ্রাসায় ১৫ আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
এ উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত করা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও দুআ মাহফিলের আয়োজন করা হয় ।

মাদরাসা র অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলীমুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ড. মাওলানা মুহাম্মদ আবদুল মোতালেব, সহকারী অধ্যাপক মাওলানা জাকির হোসাইন, মাওলানা শফিকুর রহমান ভুঁইয়া, সহকারি শিক্ষক এম.এ.রউফ, সিরাজুল মোস্তফা, তোফাজ্জল হোসাইন ভুঁইয়া প্রমুখ ।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে বঙ্গবন্ধুর জীবনীর উপর লিখিত বিভিন্ন পুস্তক দিয়ে পুরস্কার বিতরণ করা হয় । -খবর প্রেস বিজ্ঞপ্তির
Lohagaranews24 Your Trusted News Partner