
নিউজ ডেক্স : পটিয়া উপজেলার কমল মুন্সিরহাট এলাকায় বাসের ধাক্কায় পমি আক্তার (১৭) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পমি আক্তার উপজেলার কমল মুন্সিরহাট ফকিরপাড়া এলাকার মোহাম্মদ আবদুল গফুরের মেয়ে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহিরুল হক ভূঁইয়া বলেন, সকালে কোচিংয়ে যাবার পথে বাসের ধাক্কায় গুরুতর আহত হন কলেজছাত্রী পমি আক্তার। পরে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Lohagaranews24 Your Trusted News Partner