
নিউজ ডেক্স : ফেনীর সোনাগাজীতে কামরুল ইসলাম (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের কুঠিরহাট বাজারের কাছে একটি পুকুর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ওই দিন সকালে কুঠিরহাট বাজারের পুকুরে কাছে একটি মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক ফেনী সদর হাসপাতালে পাঠান। নিহতের গলায় ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

নিহত কামরুল ইসলাম পার্শ্ববর্তী মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে। তিনি শনিবার সন্ধ্যায় একই এলাকার আল আমিন নামে যুবকের সঙ্গে বের হয়ে আর ফেরেননি।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।
Lohagaranews24 Your Trusted News Partner