
এলনিউজ২৪ডটকম : নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে দায়ের করা মামলায় মো. আইয়ুব নামে এক লোহাগাড়ার এক বৃদ্ধকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি উপজেলার কলাউজান ইউনিয়নের পশ্চিম কলাউজান এলাকার মৃত আবদুল কুদ্দুছের পুত্র।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ এর বিচারক বেগম নাজমুন নাহার তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসাইন আজাদ জানান, গত ৫ নভেম্বর উপজেলার কলাউজান ইউনিয়নের বাসিন্দা ও স্কুল শিক্ষক মোহাম্মদ আনিছ ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩-৪ জনের বিরুদ্ধে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে লোহাগাড়া থানার ওসিকে দরখাস্ত এজাহার হিসেবে গণ্য করে নিয়মিত মামলা হিসেবে রুজু করার আদেশ দেন। গত ৭ নভেম্বর লোহাগাড়া থানার ওসি মামলাটি গ্রহণ করেন।
আজ বৃহস্পতিবার মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মো. আইয়ুব আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত উভয় পক্ষে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানো আদেশ দেন।
Lohagaranews24 Your Trusted News Partner