
বিনোদন ডেক্স : ‘সমসাময়িক’ নামে একটি বাংলা ছবির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা মৌমাছি তানহা। আগামী মাসের শেষ সাপ্তাহে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
মৌমাছি তানহা জানান, ছবির লোকেশন, সহশিল্পী ও নতুন কিছু চমক আছে। বর্তমানে ছবিটি গান লিখার কাজ চলছে। দর্শকদের প্রত্যাশা পূরণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


তিনি আরো জানান, ‘প্রথম চলচ্চিত্রে আমার নাম ঘোষণায় যেমন লেগেছিল, আজও ঠিক তেমনই লাগছে। আমি খুবই নার্ভাস। ভালো চিত্রনাট্যের একটি সিনেমা এটি। আর এখন থেকে ভালো গল্পের চলচ্চিত্র ছাড়া কাজ করব না।’
তিনি আশা প্রকাশ করেন, হলে গিয়ে পরিবারের সবাই মিলে বাংলা সিনেমা দেখবেন।
Lohagaranews24 Your Trusted News Partner