
নিউজ ডেক্স : দৈনিক পূর্বকোণের সম্পাদক স্থপতি তসলিম উদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন চট্টগ্রাম -১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।
বিবৃতিতে তিনি বলেন, চট্টল দরদী, চট্টগ্রাম ভেটনরারী বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষানুরাগী, শিল্পোদ্যোক্তা, আধুনিক প্রিন্ট মিডিয়ার পথিকৃৎ, দৈনিক পূর্বকোণের প্রতিষ্ঠাতা মরহুম ইউসুফ চৌধুরীর জেষ্ঠ্য সন্তান তসলিম উদ্দিন চৌধুরী যোগ্য উত্তরাধিকার হিসেবে পিতার রেখে যাওয়া সৃষ্টিকর্মকে ধরে রাখা এবং এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কৃতিত্বের সাক্ষর রেখেছেন। প্রফেসর ড. আবু রেজা নদভী এমপি মরহুম তসলিম উদ্দিন চৌধুরীর সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, চিন্তা-চেতনা ও মননশীলতায় অত্যন্ত দূরদৃষ্টিসম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন তিনি। যখনই তাঁর সাথে দেখা-সাক্ষাত হতো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি জাতীয় অর্থনীতিতে চট্টগ্রামের অবদানের কথা এবং চট্টগ্রামের বিভিন্ন সমস্যা সমূহ জাতীয় সংসদে তুলে ধরার জন্য অনুরোধ জানাতেন। তাঁর মৃত্যুতে চট্টগ্রামের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।তিনি মরহুম তসলিম উদ্দিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ড. নদভী এমপি’র প্রেস সচিব অধ্যাপক শাব্বির আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উপরোক্ত তথ্য জানা যায়।
Lohagaranews24 Your Trusted News Partner