
এলনিউজ২৪ডটকম: চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য কর্মকর্তা ও বনকর্মীদের উপর হামলার ঘটনায় মামলার এজাহারভূক্ত ১১ আসামিকে গ্রেপ্তার পুলিশ। গত ১ জানুয়ারি তাদেরকে চকরিয়া এলাকা থেকে গ্রেপ্তার হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের কালা সিকদার পাড়ার শামশুল আলমের পুত্র বেলাল উদ্দিন, উত্তর হারবাং ভিলিজার পাড়ার মৃত হেদায়ত আলীর পুত্র আবুল কালাম, মৃত আহমদ হোসেনর পুত্র রশিদ আহমদ, ইব্রাহিমের পুত্র জিয়াবুল হক, রোড পাড়ার আবুল কালামের পুত্র আলা উদ্দিন, উত্তর হারবাং ইছাছড়ি এলাকার মুফিজুর রহমানের পুত্র নুরুল আবছার, গোলাম ছোবহান মিয়া ঘোনার মৃত জলিল বক্সের পুত্র মহিউদ্দিন, ভিলিজার পাড়ার আজিজুর রহমানের পুত্র নাছির উদ্দিন, আহমদ হোসেনের পুত্র মোস্তাক আহমদ, উত্তর হারবাং পশ্চিম ভিলিজার পাড়ার মৃত ওয়াজ উদ্দিনের পুত্র মো. শফি, ইব্রাহিমের পুত্র বেলাল উদ্দিন, মৃত নুর হোসেনের পুত্র মনজুর আলম।

জানা যায়, ২০১৬ সালে অভয়ারণ্যের আজিজনগর বিটের উত্তর হারবাং ইছাছড়ি এলাকায় বনের জায়গা দখলের খবরে তৎকালীন রেঞ্জ কর্মকর্তা শহিদুল আলম সরকারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জবরদখলকারীরা রেঞ্জ কর্মকর্তা ও বনকর্মীদের স্বশস্ত্র হামলা করে। একই সনের ৩০ মার্চ ১২ জনকে এজাহারভূক্ত আসামি করে তৎকালীন রেঞ্জ কর্মকর্তা বাদি হয়ে চকরিয়া থানায় মামলা দায়ের করেন। মামলার পর এজাহারভূক্ত এক আসামি জামিনে ছিলেন। অন্য আসামিরা গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়ান। অবশেষে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা গাজী বাহার উদ্দিন জানান, বনের জায়গা জবর দখলকারীদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।
Lohagaranews24 Your Trusted News Partner