
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের হাজিরাস্তা বাঁকাপুল এলাকায় ১১ অক্টোবর বুধবার দিনগত রাত সাড়ে ৩টায় অগ্নিকান্ডে ২ দোকান ভষ্মিভূত হয়েছে।
ক্ষতিগ্রস্থরা দাবী করছেন, অগ্নিকান্ডে তাদের প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্থরা হলেন চায়ের দোকানদার ওই এলাকার মোহাম্মদ ইব্রাুহিমের পুত্র মুহিউদ্দিন ও মুদির দোকানদার আব্বদুস ছোবহানের পুত্র মুহাম্মদ দেলোয়ার।
স্থানীয় ইউনুস সওদাগর বলেন, গভীর রাতে আগুনের লেলিহান শিখা দেখে শৌরচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। ততক্ষণে দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। তবে অগ্নিকান্ডের ঘটনায় দোকানের ভিতর থাকা কেউ হতাহত হয়নি।
ক্ষতিগ্রস্থরা সবকিছু হারিয়ে বর্তমানে অসহায় অবস্থায় দিনাতিপাত করছেন বলে জানা গেছে।
Lohagaranews24 Your Trusted News Partner