
নিউজ ডেক্স : সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল মঙ্গলবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
সৌদি আরবের চাঁদ পর্যবেক্ষণ কমিটি আজ সোমবার শাওয়াল মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে।

আরবি ক্যালেন্ডার অনুযায়ী রমজানের পরবর্তী মাস শাওয়াল। চাঁদ দেখা অনুসারে এবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মুসলমানরা ২৯টি রোজা রেখেছেন।
Lohagaranews24 Your Trusted News Partner