
নিউজ ডেক্স: চন্দনাইশে আম গাছ থেকে পড়ে মো. কুরবান আলী (৬৫) নামে এক বৃদ্ধের মারা গেছেন। মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর জোয়ারা মোহাম্মদপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মো. কুরবান আলী ওই গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে কুরবান আলী আম পাড়তে গিয়ে গাছের ডাল ভেঙে মাটিতে পড়ে গুরুতর আহত হন।
পরে উদ্ধার করে স্থানীয় বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. সাজ্জাদ হোসেন জানান, হাসপাতালে আনার আগেই ওই বৃদ্ধ মারা গেছেন।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেননি।
Lohagaranews24 Your Trusted News Partner