
নিউজ ডেক্স : চট্টগ্রাম মহানগরীর বায়জিদ বোস্তামি থানাধীন ডেবারপাড় এলাকায় র্যাবের সাথে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত শীর্ষ মাদক ব্যবসায়ীর নাম শুক্কুর আলী (৪৫)। সোমবার রাত ২টার দিকে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় র্যাব ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা ও অস্ত্র উদ্ধার করেছে। চট্টগ্রাম র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর একটি আভিযানিক দল বায়েজিদ থানার ডেবার পাড় এলাকায় অস্ত্র ও মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করে। এই সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। র্যাবও পাল্টা গুলি ছুঁড়লে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে র্যাব ঘটনাস্থল থেকে শীর্ষ মাদক ব্যবসায়ী শুক্কুর আলীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে।

তিনি আরো বলেন, পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। র্যাব ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, ১০ হাজার ইয়াবা, বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে। নিহত শুক্কুর আলীর বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ১০টি মাদকের মামলা রয়েছে বলে র্যাব জানিয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner