
নিউজ ডেক্স : চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আগুনে পুড়ল তিনটি দোকান। গতকাল রবিবার রাত পৌনে ১১টায় নগরীর বায়েজিদ থানার আতুরার ডিপো এলাকায় এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন বলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের বায়েজিদ স্টেশন থেকে দুইটি গাড়ি পাঠানো হয়। তারা এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে তিনজন মালিকের একটি করে কসমেটিকস, চায়ের দোকান ও মোবাইল রিচার্জের দোকান পুড়ে গেছে।

তিনি জানান, অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের হিসাবে ১ লাখ টাকার ক্ষতি হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner