
নিউজ ডেক্স: রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। এবারের নির্বাচনে চট্টগ্রামে ৪ উপজেলার ৯ লাখ ৬৯ হাজার ৬০১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, পটিয়ায় মোট ১২৮টি কেন্দ্রে ৩ লাখ ৩৪ হাজার ৫৪৫ জন ভোটাধিকার প্রয়োগ করবেন ব্যালটের মাধ্যমে। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৫ হাজার ৭৩৮ জন, নারী ভোটার ১ লাখ ৫৮ হাজার ৮০৬ জন।

বোয়ালখালীতে মোট ৮৬টি কেন্দ্রে ২ লাখ ১০ হাজার ৩৪০ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১০ হাজার ৫৭৭ জন এবং নারী ভোটার ৯৯ হাজার ৭৬৩ জন।
আনোয়ারায় মোট ৭৪টি কেন্দ্রে ২ লাখ ৩৩ হাজার ১০৯ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৩ হাজার ৮৮৮ জন এবং নারী ভোটার ১ লাখ ৯ হাজার ২২১ জন।
চন্দনাইশে মোট ৬৮টি কেন্দ্রে ১ লাখ ৯১ হাজার ৬০৭ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১ হাজার ৫৫১ জন এবং নারী ভোটার ৯০ হাজার ৫৬ জন।
নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে রিটানিং কর্মকর্তা শহিদুল ইসলাম প্রামাণিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রতিটি গুরুতপূর্ণ কেন্দ্রে ৬ জন এবং সাধারণ কেন্দ্রে ৫ জনকে পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া কেন্দ্রে বুথের সংখ্যার অনুপাতে সর্বনিম্ন ১৩ জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে।
নির্বাচনে মোট কি পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন এ বিষয়ে জানতে চাইলে নির্বাচনের আগের দিনও তার কাছে কোনো তথ্য নেই বলে জানান।
এদিকে মঙ্গলবার (২৮ মে) সকালে নিজ নিজ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী সামগ্রী পাঠানো হচ্ছে কেন্দ্রে। তবে দুর্গম কেন্দ্রগুলো ছাড়া সব ভোটকেন্দ্রে ব্যালট পাঠানো হবে ভোটের দিন সকালে। -বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner